নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁওৎথানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালেকুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিবাগত রাত ০২.৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সোনারগাঁও যাদুঘরের ০১নং গেট হতে টিপরদীগামী টিপরদী সাকিনস্থ সাত তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কিছু আসামিরা হলো ১। আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা- মৃত সোরহাব মল্লিক, মাতা- সালেহা বেগম, সাং- শিংপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমানঃ আগারগাঁও তালতলা, মা গার্ডেন, থানা- কাফরুল, ডিএমপি, ঢাকা; ২। অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), পিতা- বাবুল হোসেন, মাতা- কুলসুম আক্তার, সাং- মালিহা রাজাপুর, থানা- স্মরণখোলা, জেলা- বাগেরহাট এবং ৩। মনির হাওলাদার (৩৫), পিতা- বারেক হাওলাদার, মাতা- লাইলী বেগম, সাং- উত্তর চৈতা, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমানঃ সাং- কামরাঙ্গীরচর (আলাউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা’দের হেফাজত হতে (এক)টি প্লাস্টিকের কালো পলিথিনের ব্যাগের ভিতরে রক্ষিত ৩৫(পঁয়ত্রিশ) বোতল মাদকদ্রব্য ESkuf(স্কাফ) সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।