২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন। নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত নারায়ণগঞ্জ জেলা হয়ে কুমিল্লা জেলা দিয়ে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান । ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত। নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 6 Time View

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) জিনাত ফৌজিয়া,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু, বিএনপির ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, কুতুবপুর ৯ নং ওয়ার্ডের মেম্বার হান্নানুর রফিক রঞ্জু ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্য ডিসি জেলার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বক্তার আরো বলেন,ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category