৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত 

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬,
  • 2 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।রবিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

নিহত কনস্টেবল আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে কনস্টেবল আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হাশেমবাগ এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র দুর্বৃত্তদের একটি দল তাঁদের লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার কোনোমতে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “সাদা পোশাকে তথ্য সংগ্রহে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।”

তিনি আরও জানান, “হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এই নৃশংস হামলার পেছনে কোনো চিহ্নিত মাদক কারবারি চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের ঘটনার তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। সে সময় তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওই পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাং-সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়েছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category