৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, নভেম্বর ২৩, ২০২৬,
  • 1 Time View

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস পণ্য ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার ২৩ নভেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লার শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে গার্মেন্টসের জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে।

ট্রাকের চালক মামুন জানান, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট নিয়ে ভোরে ফতুল্লায় প্রান্ত এন্টারপ্রাইজে আসেন । মাল আনলোড করতে সময় লাগবে, তাই সড়কের পাশে ট্রাক পার্কিং করে চালক ও হেলপার ঘুমাচ্ছিলেন। ভোরে দুর্বৃত্তরা জুটের মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মহসিন সরকার জানান, আগুনে প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category