৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 394 Time View

ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে নারায়ণগঞ্জে প্রতীকী ম্যারাথন।
হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ

শুক্রবার (১৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নির্মিত জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে প্রতীকী ম্যারাথন শেষ হয়। জুলাই শহীদ পরিবারের সদস্যদের ও ম্যারাথনে বিজয়ীদের মেডেল পড়িয়ে দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্যে বলেন জুলাই পুণর্জাগরণের অংশ হিসেবে প্রতীকী ম্যারাথনের গুরুত্ব, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং জুলাই স্পিরিট কে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো।
আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, জুলাই শহীদ আদিলের বাবা আবুল কালাম, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category