৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 162 Time View

নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমীন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বিকেএমই’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি, ডেপুটি জেলার, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে প্রশাসনের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। এমআরটি লাইনের সাথে নারায়নগঞ্জযুক্ত করার জন্য ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখতে যে যতবড় প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমি কোনো রকম ছাড় দেব না। এটাই আমার বার্তা।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ‌ করবে।
তবে পুলিশ সাদা পোশাকে তৎপর থাকবে, এবং কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, যতদিন নারায়ণগঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নৌপথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া হবে না। মহল্লার পঞ্চায়েত কমিটি নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
গ্রীন আমব্রেলা কর্মসূচীতে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ ও পোশাক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category