৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 144 Time View

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ:-
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার শুভ উদ্বোধন করেন।
তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সাথে আইনের আওতায় সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করার এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনমুখী করার উপর জোর দেন। তিনি আরও বলেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম এবং এর সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমা ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন); আসাদুজ্জামান সরকার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; ভিকারুন নেছা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; জনাব মোঃ আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত); এবং জনাব মো শাহাদাত হেসেন, প্রজেক্ট এ্যানালিস্ট, ইউএডিপি।

এছাড়াও, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারাও গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে নিজেদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category