১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। মায়ের আঁচল রিপোর্ট শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক উৎকর্ষে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা। মায়ের আঁচল রিপোর্ট রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার কাজ করছে। মায়ের আঁচল রিপোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর গ্রেপ্তার ও স্থায়ীভাবে সনদ বাতিলের করার দাবি জানিয়েছেন হেফাজত। মায়ের আঁচল রিপোর্ট আনিসুল ইসলাম সানির ৬৭তম জন্মদিন পালন ও মায়ের আঁচল সংগঠনের এর শুভেচ্ছা বিনিময় । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মহানগরের উদ্যোগে কর্মী সম্মেলন সফল ভাবে উদযাপিত । মায়ের আঁচল রিপোর্ট রূপগঞ্জের গুরুত্বপূর্ণ এই সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – সেতু প্রতিমন্ত্রী। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন । মায়ের আঁচল রিপোর্ট

কেন্দ্রীয় হেফাজত নেতার গণজমায়েত বয়কটের ঘোষণা দিয়েছেন।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫,
  • 307 Time View

হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনারে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় হেফাজত নেতার গণজমায়েত বয়কটের ঘোষণা দিয়েছেন

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ:- বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এক ভিডিওবার্তায় নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনারে হেফাজতে ইসলামের গণজমায়েত বয়কটের ঘোষণা দিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল। তিনি খোদ অনুষ্ঠানের প্রধান অতিথি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে গণজমায়েত অনুষ্ঠান সার্থক করার লক্ষ্যে দুদিন ধরেই নগরীতে এই অনুষ্ঠানের প্রচারণা চালিয়ে মাইকিং চলালেও
মাওলানা আব্দুল আউয়াল হেফাজতে ইসলামের ভিডিওবার্তায় আব্দুল আউয়াল বলেন, ‘আগামীকাল (আজ) শহিদ মিনারে হেফাজত ইসলামের নামে যে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে তা সর্বস্তরের ওলামায়ে কেরাম বয়কট করেছেন। আমিও তাদের বয়কটের সাথে একমত। সে হিসেবে আমি অনুষ্ঠানে উপস্থিত থাকছি না। আপনারাও আমি মনে করব আমাদের সঙ্গে একমত হয়ে অনুষ্ঠান বয়কট করবেন।’

কয়েকজন হেফাজত নেতা জানান, হেফাজতের জেলা কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ রয়েছে। মতবিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলামের ব্যানারে কোনো অনুষ্ঠান না করার জন্য ঘোষণা দেন মাওলানা আব্দুল আউয়াল।

তবে কমিটিকে কৌশলে বৈধতা দেওয়ার জন্য ও আব্দুল আউয়ালের ঘোষণাকে হেয় করতেই এই আয়োজন করা হয়। অত্যন্ত চতুরতার সঙ্গে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় আব্দুল আউয়ালকে। শুধু তাই নয়, অনুষ্ঠানের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি।

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সব গণহত্যার বিচার ফিলিস্তিন ও ভারতে মুসলিম গুহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে ঢাকায় যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে তা সফল করতে প্রস্তুতিমূলক এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের পোস্টারে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও প্রধান আলোচক হিসেবে মাওলানা মামুনুল হকের নাম রয়েছে।

তবে অনুষ্ঠানের অন্যতম আয়োজক মাওলানা ফেরদাউসুর রহমান বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে দাবি করেন, অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category