১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট

হাকিমপুরে ৪৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 176 Time View

হাকিমপুরে ৪৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ।।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মোঃ মাহবুব হোসেন মেজর,জেলা প্রতিনিধি, দিনাজপুরঃ

দিনাজপুরের হাকিমপুরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ীতে ও জমিতে চাষযোগ্য সবজি এবং মাঠ পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে ৭ ধরনের সবজি বীজ দেয়া হয়। আজ সোমবার আরও ২৮০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে সারসহ ৪ প্রকার সবজি বীজ দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্পসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজর, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি মোঃ হালিম আল রাজি, মুভি বাংলা টিভির মোঃ মোকছেদুল মোমিন, সহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করা। কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
মোঃ মাহবুব হোসেন মেজর
জেলা প্রতিনিধি
দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category