১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 81 Time View

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভায় অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান এসপি।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ।
নবাগত পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় নারায়ণগঞ্জ পুলিশের অন্যান্য উদ্যোতন কর্মকর্তা বৃন্দ সহ প্রেস ক্লাবের সভাপতি জনাব আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”
সভায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে অভিযানের বিষয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়ের ভূয়সি প্রশংসা করা হয়। এই অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়।
নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার মহোদয় বলেন, চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার তার বক্তব্যে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, “আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারবো। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।”পুলিশ সুপার মহোদয় আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category