১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं वीरगञ्ज महानगरपालिका वडा नं. २६ को नव निर्मित वडा कार्यालय र स्वास्थ्य चौकी भवनको उद्घाटन/ নেপালের বীরগঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন । মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট

অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের আট বছর পর নারায়ণগঞ্জ পিবিআই হাতে গ্রেফতার । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 352 Time View

অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের আট বছর পর নারায়ণগঞ্জ পিবিআই হাতে গ্রেফতার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর, বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০১৭ সালে তৎকালীন অষ্টম শ্রেণির ছাত্রী রেহানা আক্তারকে অপহরণ মামলার মূল আসামি মো. আল আমিনকে (২৮) কে ৮ বছর পর গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কদমতলী থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাতে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত আল আমিন শরীয়তপুরের জাজিরার চদ্দপুর এলাকার মৃত আবুল খায়ের সরদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, ২০১৭ সালের ২০ এপ্রিল সকালে ফতুল্লার পাগলা মসজিদ মার্কেটের সামনে থেকে কিশোরী রেহানাকে অপহরণ করা হয়। আল আমিন দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল। অভিযোগ করলে আসামির মামা ‘বাড়াবাড়ি করলে মেয়েকে অপহরণ করা হবে’ বলে বাদীকে হুমকি দিয়েছিলেন। এর দুদিন পর ভিকটিমকে উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ এবং দুইজনকে পুলিশ গ্রেপ্তার করলেও মামলার মূল রহস্য উদঘাটিত হয়নি। পূর্ববর্তী তদন্তে আসামি শনাক্ত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। পরে বাদীর নারাজির প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তভার নেয় পিবিআই নারায়ণগঞ্জ। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তদন্তে আল আমিনের অবস্থান শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে সে অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে পিবিআই নিশ্চিত করেছে।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category