১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

জয় বাংলা স্লোগান্ধারী আওয়ামী লীগ নেত্রী আটক বিক্ষিপ্ত জনতার জুতা নিক্ষেপ

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, মে ২৫, ২০২৫,
  • 417 Time View

নারায়ণগঞ্জে আটক ‘জয় বাংলা’ স্লোগানধারী আওয়ামী লীগ নেত্রী বিক্ষিপ্ত জনতার জুতা নিক্ষেপ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের স্থানীয় জনতা রজনী আক্তার তুসি নামের এক আওয়ামী লীগের নেত্রীকে আটক করেছে ।পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ।

এদিকে ওই নেত্রীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এতে দেখা গেছে, আটকের সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে তার ওপর জুতা নিক্ষেপ করে স্থানীয় জনতাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে ওই নেত্রী বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন বলে স্থানীয়রা জানান।

গতকাল শনিবার রাতে তুশিকে আটক করেন পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ।

তিনি বলেন, শনিবার রাতে তুশিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।
এবং প্রাথমিকভাবে জানতে পারি , রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী।তবে তার পদ-পদবির বিষয়ে কিছু জানতে পারিনি।

ওসি আরো জানান আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন।এ সময় পরিস্থিতি শান্ত করতে তাদের কিছুটা বেগ পেতে হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে শনিবার রাতেই জয় বাংলা স্লোগানধারী তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category