১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

ডাকসু’র ভুয়া প্রার্থীতা দাবি করে মোঃ রাইয়ান ইসলামের চাঁদাবাজি। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 432 Time View

ডাকসু’র ভুয়া প্রার্থীতা দাবি করে মোঃ রাইয়ান ইসলামের চাঁদাবাজি:
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
ডাকসু’র ভুয়া প্রার্থীতা দাবি করে মোঃ রাইয়ান ইসলাম নামের ছবির ছেলেটিই মোঃ রাইয়ান ইসলাম, সে নারায়ণগঞ্জের প্রাইভেট বিশ্ববিদ্যালয় R. P. Shaha University র আইন ও মানবাধিকার বিভাগের ২৭ ব্যাচের শিক্ষার্থী। অথচ সে তার নির্বাচনী প্রচারপত্রে দাবি করেছে যে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং তার হল সংযুক্তি দেখানো হয়েছে শহীদুল্লাহ হল। অথচ শহীদুল্লাহ্ হলে আইন বিভাগের শিক্ষার্থীদের সংযুক্তি দেওয়া হয় না। নিবার্চনী প্রচারপত্রে তার ব্যালট নং দেখানো হয়েছে ১৬১। সে নিজেকে রেড জুলাইয়ের প্রতিষ্ঠাতা দাবি করেছে।

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ব্যালট বরাদ্দের তালিকায় (দ্বিতীয় ছবি) দেখা যাচ্ছে, ১৬১ নং ব্যালট বরাদ্দ দেওয়া হয়েছে মোঃ সজিব হোসাইন (রেড জুলাই), ফলিত গণিত বিভাগ, শহীদুল্লাহ্ হল, ভোটার নং শহ ০১২২২, রেজিস্ট্রেশন নং ২০২১৬১১৮৩৬, কে।

সুতরাং উপরের তথ্য-উপাত্ত থেকে এটা প্রমাণিত যে, মোঃ রাইয়ান ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি ও ডাকসু নির্বাচনে প্রার্থীতা দাবি ভুয়া এবং প্রতারণামূলক।

ইতোমধ্যে খবর পাওয়া গেছে যে, ছেলেটি নিজেকে ডাকসু’ র প্রার্থী দাবি করে নির্বাচনী প্রচারের খরচবাবদ নারায়ণগঞ্জের বিভিন্ন মহল থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা উত্তোলন করেছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থানের বীর সৈনিক মোঃ সজিব হোসাইনের (রেড জুলাই) সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে যা বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

তার এসব কর্মকাণ্ডে পুরো আর পি সাহা বিশ্ববিদ্যালয় ও আর পি সাহা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের সম্মান ক্ষুণ্ন করেছে।
আর পি সাহা বিশ্ববিদ্যালয় এর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category