৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা পর স্বামী শিপন দুই সন্তান নিয়ে পালিয়েছে।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 405 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা পর স্বামী শিপন দুই সন্তান নিয়ে পালিয়েছে

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী লাকিকে শ্বাসরুদ্ধ করে হত্যা পর স্বামী শিপন দুই সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে।
পটুয়াখালীর বাউফল থানার শানেশ্বর গ্রামের ছাত্তার হাওলাদারের মেয়ে লাকি আক্তার ২৬ এর মৃত্যুর খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত লাকি আক্তারের বড় বোনের ছেলে ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপন (৪০)কে ভালোবেসে বিয়ে করেন খালা লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তারা ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
হঠাৎ সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় তালা। পরে বাড়িওয়ালার সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে তারা লাকির নিথর দেহ দেখতে পান। মুখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল এবং চাদর দিয়ে শরীরের অর্ধেক ঢাকা ছিল।
এমতাবস্থায় লাকিকে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পারিবারিক কলহ থেকে সংগঠিত এ হত্যাকাণ্ড টি ঘটে । নিহতের পরিবারের কাছ থেকে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category