নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ৬৮ জন আসামিদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০ গ্রাম গাঁজা সহ ০৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, অন্যান্য আইনে ০৪ জন সহ মোট ১৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা :-বিশেষ অভিযান পরিচালনাকালে ১০ জন মাদকসেবী গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা:-বিশেষ অভিযান পরিচালনাকালে ১২ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ০১ জন, অন্যান্য আইনে ০২ জন সহ মোট ১৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা:-বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী, ০২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, অন্যান্য আইনে ০৩ সহ সর্বমোট ০৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা:-বিশেষ অভিযান পরিচালনাকালে ০৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০১ জন ও অন্যান্য আইনে ০১ জন সহ সর্বমোট ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানা:-বিশেষ অভিযান পরিচালনাকালে ০৭ জন মাদকসেবী, মাদক মামলায় ০১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন ও অন্যান্য আইনে ০৪ জন সহ সর্বমোট ১৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।