২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত। নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি গুরুতর আহত। ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন।

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬,
  • 3 Time View

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলায় ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী ৫৭ জন, মাদক ব্যবসায়ী ০৮ জন, ছিনতাইকারী ০২ জন, ওয়ারেন্ট মূলে ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, অন্যান্য আইনে ০৪ জন, মোবাইল কোর্টে ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জনসহ সর্বমোট ১১৯ (একশত ঊনিশ) জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ০৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় অভিযান চালিয়েছে ।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলো নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ১০ জন, ওয়ারেন্ট মূলে ০২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জনসহ মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানায় অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ১৬ জন, ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী ও ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৫ জন, নিয়মিত মামলার আসামি ০৭ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জনসহ মোট
৩২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১০ জন, ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০১ জন, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৭ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০৩ জনসহ মোট ২৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানায় অভিযান পরিচালনাকালে মাদক সেবনকারী ০৪ জন, ৫.৫ গ্রাম হেরোইনসহ ০৫ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং অন্যান্য আইনে ০১ জনসহ মোট ১৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানায় অভিযান পরিচালনাকালে , মাদকসেবী ০৮ জন, ছিনতাইকারী ০১ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জনসহ মোট ১২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় অভিযান পরিচালনাকালে মাদকসেবী ০৯, ওয়ারেন্ট মূলে ০১ জন, নিয়মিত মামলার আসামি ০৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ মোট ১৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানায় অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০৩ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন, অন্যান্য ধারায় ০৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জনসহ মোট ০৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী ৫৭ জন, মাদক ব্যবসায়ী ০৮ জন, ছিনতাইকারী ০২ জন, ওয়ারেন্ট মূলে ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, অন্যান্য আইনে ০৪ জন, মোবাইল কোর্টে ০১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জনসহ সর্বমোট ১১৯ ( একশত ঊনিশ) জন আসামি গ্রেফতার করা হয়েছে। এবং এ ধারা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category