৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, মে ২৫, ২০২৫,
  • 385 Time View

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন ডিসি

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ:-

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৫ মে রবিবার শুরু হয়েছে ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা-২০২৫। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: জাহিদ হাসান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে সেবাসমূহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সকল সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে একটি গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে জানান এ আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

হারুন অর রশিদ সাগর
নারায়ণগঞ্জ ০১৯২২৬৯৩৪০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category