৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ জন। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 402 Time View

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ জন

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

সোমবার ৬ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জে ফতুল্লা জেলা পরিষদ কার্যালয়ের সামনে বেপরোয়া বাসের চাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বাসের আঘাতে দুইজন অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মোজাম্মেল হক ফতুল্লার জেলখানা এলাকার বাসিন্দা। আহত অটোরিকশা চালক আনিসুর রহমান (৩৮) মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ও রানা বাবু (৪০) জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ন-৮৪৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোজাম্মেল হককে (৫৫) চাপা দেয়। একই সঙ্গে সড়কে অপেক্ষমাণ অটোরিকশাগুলো সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও রানা বাবু নামের দুইজন অটোরিকশা চালক গুরুতর আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। আহত চারজনেই নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category