১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

ফতুল্লায় মনন এর বর্ষবরণ ১৪৩২ পালন।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৬, ২০২৫,
  • 349 Time View

ফতুল্লায় মনন এর বর্ষবরণ ১৪৩২

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- ফতুল্লায় মনন সাহিত্য সংগঠনের ৭৭ তম সাহিত্যাড্ডায় অর্ধশতাধিক কবি, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলন মেলায় স্বরচিত লেখা পাঠ, গান ও পান্তা ইলিশ, ভূড়ি ভোজে গত ১৪ এপ্রিল ২৫ ইং সোমবার ১লা বৈশাখে ১৪৩২ নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো বর্ষবরণ।
মনন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সঙ্গীত পরিচালক এস এ শামীম এর সভাপতিত্বে ফতুল্লা চৌধুরী বাড়ী মার্ক ভিলার অনু’র মনন চত্বরে সকাল ১০ টায় কবি নাট্যাভিনেতা মোখলেসুর রহমান তোতা’র সঞ্চালনায় নতুন বছরকে স্বাগত জানিয়ে স্বরচিত লেখা পাঠ ও বক্তব্য রাখেন কবি নাট্যকার মুঃ জালাল উদ্দিন নলুয়া, দৈনিক সংবাদ এর সাব-এডিটর কবি সালাম জুবায়ের, নাঃ গঞ্জ সাহিত্য জোট এর আহবায়ক কবি আবদুর রহমান বাবু, দৈনিক বিজয় ও সাহিত্য সংকলন ধ্রুব’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, লালপদ্ম সম্পাদক ছড়াকার ডা:মতিউর রহমান মনির,
কলাপাতার বাঁশি ছড়া সংকলন সম্পাদক ছড়াকার ডা: নজরুল ইসলাম শান্তু, সপ্তবর্ণা সম্পাদক কলামিষ্ট কবি কামাল সিদ্দিকী, কবি ও গীতিকার আল আশরাফ বিন্ধু, কবি নাট্যকার তিক্ত দাহ নলুয়া, কবি ও গীতিকার লুৎফা জালাল,কাব্যছন্দ’র সভাপতি কবি শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নাঃগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক, মায়ের আঁচল সংগঠনের প্রতিষ্ঠাতা ও এর সভাপতি কবি হারুন অর রশিদ সাগর,
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, কবি ও কন্ঠ শিল্পী জি এ রাজু, কানন প্রি ক্যাডেড স্কুল এর পরিচালক মহিউদ্দিন। এ প্রজন্মের কন্ঠ তারকা রিয়া খান এর সুললিত কন্ঠে কবি রবী ঠাকুরের বিখ্যাত গান “এসো হে বৈশাখ এসো এসো ” গানটি পরিবেশিত হয়। এ ছাড়াও স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি ও কন্ঠ শিল্পী শংকর সুত্রধর, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি ও মাউথ অর্গানিষ্ট জয়নাল আবেদীন জয়, চিত্র পরিচালক কবি এস এম শাহাব উদ্দিন, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি সালাউদ্দিন আমির, কবি ইসমাত আরা ঝিনুক, কবি আল আমিন বৈরাগী, কবি মোঃ বশির উদ্দিন, কবি মোঃ শামীম চৌধুরী, মীর রিদোয়ান, কবি ও গীতিকার ডা: মনির জামান, কবি অজিত দাস,কবি ও কন্ঠ শিল্পী সায়মন আহম্মদ, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাহিত্যানুরাগী সোনিয়া আহমেদ,কবি ঈশিতা দাস, কন্ঠশিল্পী সঙ্গীতা দাস সিথি, হালি চৌধুরী সহ আরও অনেক সাহিত্য প্রেমী অংশ গ্রহন করেন। সভাপতির সমাপনি বক্তব্যের পর মনন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কন্ঠশিল্পী মাবিয়া রহমান এর বৈশাখী আপ্যায়ন পান্তা ইলিশ ও ভর্তা ভাতে ভূড়িভোজের মাধ্যমে মননের ৭৭ তম সাহিত্য আড্ডা’র বৈশাখী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category