৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদকে বহিষ্কার/গ্রেপ্তার হয়েছে শাহজালাল বিমানবন্দর থেকে।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫,
  • 335 Time View

বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদকে বহিষ্কার/গ্রেপ্তার হয়েছে শাহজালাল বিমানবন্দর থেকে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার ১৫ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে এক ব্যবসায়ীকে হুমকি প্রদান ও চাঁদা দাবি করার অডিও ভাইরাল হলে দলের কঠিন পদক্ষেপের ব্যবস্থা টের পেয়েই পালিয়ে যাওয়ার সময় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে বিমান বন্দর পুলিশ।
গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, গ্রেফতারকৃত রিয়াদকে আনতে ঢাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিস্কার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে ফতুল্লার এক গার্মেন্টস ব্যাবসায়ীকে গার্মেন্টস পোড়ানোর হুমকি দেয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

উল্লেখ্য যে পাঁচ আগষ্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ চৌধুরীকে থানা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করেছিল কিন্তু থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর স্বাক্ষর না থাকায় তা নিয়ে সেসময় প্রশ্ন ওঠে। ফলে এতদিন স্বপদে বহাল ছিলেন রিয়াদ চৌধুরী।

স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতির এরকম ভয়ংকর রিয়াদের মতো ব্যক্তিকে গ্রেপ্তারের ফলে এলাকাতে স্বস্তি ফিরে আসবে। তার বিরুদ্ধে প্রশাসনের আরো কঠিন পদক্ষেপ ব্যক্ত করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category