১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं वीरगञ्ज महानगरपालिका वडा नं. २६ को नव निर्मित वडा कार्यालय र स्वास्थ्य चौकी भवनको उद्घाटन/ নেপালের বীরগঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন । মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট

রৌমারী সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি ও স্হানীয় বাসিন্দারা। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, জুন ১৫, ২০২৬,
  • 75 Time View

রৌমারী সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি ও স্হানীয় বাসিন্দারা

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএস‌এফ)। তবে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার সকালে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে ও রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে বিরাজ করছে উত্তেজনা।

বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-১ এস এর কাছ দিয়ে নারী-শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার ঝালেরচর ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএস‌এফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্ত অবস্থান নেন। টের পেয়ে এলাকাবাসী লাঠি নিয়ে ধাওয়া দেয় বিএসএফ সদস্যদের। বর্তমানে ওই ছয়জন ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। অন্যদিকে রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৬৬ পিলারের কাছে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএস‌এফ)। এ সময় বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে সেই পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি নিশ্চিত করে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, রোববার সকালে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন নারী, দুইজন শিশু ও দুইজন পুরুষকে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়াও ইজলামরী বিওপির আওতায় ভুন্দুরচর সীমান্তে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করা হয়েছে। তারা সবাই শূণ্যরেখা থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হলেও সাড়া দিচ্ছেন না বিএসএফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category