৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

সফল ভাবে শেষ হয়েছে ৩ ধাপে নারায়ণগঞ্জ উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫,
  • 380 Time View

নারায়ণগঞ্জে সফল ভাবে শেষ হয়েছে ৩ ধাপে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শনিবার ১৮ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ এর উদ্যোগে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার মোট ১২৭(একশত সাতাশ)জন আবাসিক/ অনাবাসিক প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা। অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে।

তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এছাড়া অতিথি বক্তাদের দিকনির্দেশনামূলক সেশন প্রশিক্ষণার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহিদুল ইসলাম মিঞা , সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কানিজ ফারজানা শান্তা, জেলা কমান্ড্যান্ট, বাংলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ।

এছাড়াও সমাপনী অনুষ্টানে প্রশিক্ষনার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানবশক্তিতে পরিণত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমরা যে আশরাফুল মাখলুকাত,অন্য সকল প্রাণি থেকে শ্রেষ্ঠ তার কারণ আমাদের বিবেক। আমাদের এই বিবেকবোধটুকু কাজে লাগিয়ে অন্যের দোষ না দেখে,অন্যের আশায় বসে না থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। তিনি সকলকে মানবিক হয়ে কাজ করার কথাও জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় পর্যায়ক্রমে মোট ৮টি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মোট ১৩৬০জন (এক হাজার তিনশত ষাট ) জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category