৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 116 Time View

সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নির্মিত ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ১৩ জুন দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, আসিফ আল জিনাত, হাজী মো. মোশারফ হোসেন, মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, মো. খাইরুল ইসলাম সজীব এবং সিআইপি বাবু অমল পোদ্দার।
মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত ভবন শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করে। বিশ্বেশ্বর পোদ্দার ভবন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এ ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং পাঠদান কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। জেলা প্রশাসন শিক্ষার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।

উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় সোনারগাঁও উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নতুন ভবনটি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর করবে এবং পাঠদান পরিবেশ উন্নত করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category