১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫,
  • 245 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১ঃ৩০ ঘটিকা থেকে দিনব্যাপী কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিপি) হলে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষ জাতীয় সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উক্ত সংগঠনের সভাপতি ও মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর উপদেষ্টা বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।
অনুষ্ঠানে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতীয় অন্ধকারে নিমজ্জিত হবে। দেশ আজ মহা সংকটের দিকে এগোচ্ছে। ৩৬ জুলাই পরবর্তী সাধারণ মানুষের মনে করেছিল দুঃশাসন দুর্নীতি আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এই সরকার সক্ষম হবে। আমরা দেখলাম তার বিপরীত চিত্র সমস্ত সিন্ডিকেট দ্বিগুণ হারে বেড়ে যেন ভুতুড়ে দেশে পরিণত করেছে। অসংখ্য শিল্প গার্মেন্টস বন্ধ হয়ে বেকার হচ্ছে অসংখ্য মানুষ ।তা থেকে উত্তোলনের পথ বের করতে হবে। আর এই জন্য প্রয়োজনে সর্বদলীয় উদ্যোগ। আমরা গভীরভাবে দেখছি জুলাই সনদে সকল দলের স্বাক্ষরের কথা বললেও নিবন্ধিত কিছু অংশ দলকে গুরুত্ব দিয়ে বাকীদের গুরুত্ব দেয়নি যার ফলে এই জুলাই সনদে গুরুত্ব থাকলো না ।তিনি সকল দলের মত কে প্রাধান্য দিয়ে জাতীয় ইস্যুতে ঐক্যমত্রম করার সময়ের দাবি বলে মনে করছেন তাই আজকে সংলাপ গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সহ জাতীয় সংলাপে আগত অতিথিরা বলেন দেশকে ফ্যাসিবাদী মুক্ত করতে গিয়েই মূলত ৭১ এবং ৩৬ জুলাই এর অভ্যুত্থান হয়েছে ।আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশ সবার কথা বলবে সবার অধিকার রক্ষা করবে । আইনের শাসন প্রতিষ্ঠা করবে এই মর্মের সকল দলকে ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে হবে এবং যেকোনো রাষ্ট্রীয় বিষয়ে ঐক্যমত পোষণ জরুরী।
এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, তানভীর হাসান ,ডাক্তার কুয়াদ হাসান, মায়ের আঁচল সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও দৈনিক ডেসটিনির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি – লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category