৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট

পিবিআইতে র‍্যাংক ব্যাজ পরিধান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 58 Time View

পিবিআইতে র‍্যাংক ব্যাজ পরিধান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর :-

রোববার ২৬ অক্টোবর সকাল ১১.০০ টায় পিবিআই হেডকোয়ার্টার্সে পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ০৪ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান এবং পুলিশ পরিদর্শক হতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১১ জন কর্মকর্তার অবসর ও বদলি জনিত বিদায় সংবর্ধনা অনাড়ম্বর পরিবেশে আয়োজন করা হয়।

পদোন্নতি প্রাপ্ত ০৪ কর্মকর্তাগণ হলেন- সহকারী পুলিশ সুপার জনাব আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার জনাব কবির আহাম্মদ, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ তাহ্ইয়াতুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার জনাব মফজল আহমদ খান।

বিদায়ী কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সারোয়ার জাহান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম সেবা, পুলিশ সুপার জনাব মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন, বিপিএম, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার জনাব এম এম মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার জনাব সত্যজিৎ বড়ুয়া, এবং পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব ফকির আতিকুল ইসলাম ।

অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়। পাশাপাশি পিবিআই প্রধান বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান পূর্বক বিদায় সংবর্ধনা প্রদান করেন ।

এ সময় ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ঢাকা বিভাগ) জনাব মোঃ ওয়ালিদ হোসেনসহ পিবিআই এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত এবং বিদায়ী কর্মকর্তারা তাদের চাকরী জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন,”পদোন্নতি পাওয়াটা যেমন ভাল লাগার বিষয় ঠিক তেমনি স্বাভাবিকভাবে অবসরে যাওয়াটাও বিরাট সৌভাগ্যের বিষয়। যারা পদোন্নতি পেয়েছেন তারা সকলে নিজেদের যোগ্যতায় পদোন্নতি পেয়েছেন।

তিনি বলেন, যারা বিদায় নিচ্ছেন তারা সকলে ভাল কাজ করেই বিদায় নিচ্ছেন । সকলকে অভিনন্দন ও সকলের মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মোঃ সুজায়েত ইসলাম পদোন্নতি প্রাপ্ত ও বিদায়ী সকল কর্মকর্তার সাথে তার বিভিন্ন কার্যক্রমের সুখস্মতি স্বরণ করেন।

অনুষ্ঠানে ডিআইজি (পূর্বাঞ্চল) জনাব মোঃ আবুল কালাম আজাদ পদোন্নতিপ্রাপ্ত এবং বিদায়ী কর্মকর্তাদের অভিনন্দন ও মঙ্গল কামনা করেন । পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়কে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category