৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

একযোগে নারায়ণগঞ্জের সকল থানার ওসি বদলী।।মায়ের আঁচল রিপোর্ট।।

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৪, ২০২৪,
  • 477 Time View

একযোগে নারায়ণগঞ্জের সকল থানার ওসি বদলী

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিবেদক :-একযোগে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দের বদলী করা হয়েছে।তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিককে খুলনা রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ), বন্দর থানার ওসি গোলাম মোস্তফাকে সারদা, রাজশাহী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার মিয়াকে চট্টগ্রাম রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,কক্সবাজার), সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামানকে এপিবিএন’এ, আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশে, ফতুল্লা মডেল থানার ওসি মো: নুরে আজম মিয়াকে এপিবিএন’এ, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রংপুর রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট), নারায়ণগঞ্জ মডেল থানার সাবেক ওসি শাহাদাৎ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,বান্দরবান) বদলী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে তাদের বদলীর আদেশ দেয়া হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে।প্রসঙ্গত: বন্দর থানার ওসি সিদ্ধিরগঞ্জ থানায় শামীম ওসমানের মাধ্যমে যোগদান করেন। দীর্ঘদিন ওই থানার দায়িত্ব পালন শেষে বদলীর অর্ডার হলে পুনরায় শামীম ওসমানের মাধ্যমে নদীর পূর্বপারে বন্দর থানায় যোগদান করেন। মূলত আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছে তিনি দলীয় কর্মী হিসেবে ছিলেন।সোনারগাঁও থানার ওসি কামরুজ্জামান পুরোপুরি আওয়ামী ঘরোয়ার ছিলেন।রূপগঞ্জ থানার ওসি সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর আদেশ নিষেধ পালনে ব্যস্ত ছিলেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক ও ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া আওয়ামীলীগের নেতাকর্মীদের পক্ষ নিয়ে কাজ করতেন বলে চাউর উঠেছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category