১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬,
  • 428 Time View

নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আজ ১১ ঘটিকায়   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক  মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান,, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তারেক আল মেহেদী, সহকারি পরিচালক (র‍্যাব) মো মহিদুল ইসলাম, বিজিবি জুনিয়র কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারের পরিচালক এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট  মোঃ আবু আল ইউসুফ খাঁন টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত প্রস্তুতিমূলক মতবিনিময় আলোচনা সভায় ২১শে ফেব্রুয়ারি উদযাপনে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়। 
২০ফেব্রুয়ারি রাত ১২০১ মিনিটে জেলা প্রশাসকের পক্ষ হতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ২১ফেব্রুয়ারি বাদ ফজর সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা। ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক সহ সাধারণ জনগণের জন্য  শ্রদ্ধা নিবন্ধনের জন্য উন্মুক্ত করা। সকল সরকারি অফিস ও  আদালতে পতাকা অর্ধনমিত রাখা।
জেলা প্রশাসকের পক্ষ হতে র‍্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং ভ্রাম্যমান চিত্ত প্রদর্শনী অনুষ্ঠিত করা ।
জেলা চারুকলা ইনস্টিটিউটে সকল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা।
পরিশেষে,জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ২১ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনের দিনে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনীতিক মতোবিরোধ ভুলে দেশের স্বার্থে কাজ করার জন্য আহবান জানান

Please Share This Post in Your Social Media

More News Of This Category