১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, জুন ১৫, ২০২৬,
  • 164 Time View

নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ুর সচেতনতা ও খাল খনন সহ মেধাচর্চাকে সামনে রেখে সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

এসময় তিনি বিতর্ক উৎসব, অফিসার্স ক্লাবের ভবন সম্প্রসারণ, মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
​
​সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে Climate Resilient Campus Initiative-এর আওতায় “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে দিনব্যাপী ‘বিতর্ক উৎসব-২০২৬’ এর উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
​
​বিতর্ক উৎসবের পর বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করে সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদানের নির্দেশনা দেন।

​দিনের শেষভাগে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ মিশন পাড়া অফিসার্স ক্লাবের নতুন ভবন সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পরিকল্পনা ও বাস্তবায়নে এই সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়।

এর আগে সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং দাপ্তরিক কর্মকাণ্ড ও সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

​
প্রধান অতিথির বক্তব্যে ​ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন:
“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে তুলতে বিতর্ক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জকে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে ​নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,“নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, এটি মেধা ও মননের নগরী। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এ জেলার শিক্ষার্থীরা যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনবে। জেলা প্রশাসন শিক্ষা, পরিবেশ ও জনসেবা ও জনকল্যাণে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category