১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক অপহৃত ২ বছরের শিশু উদ্ধার ‍ও ২ জন অপহরণকারী গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬,
  • 149 Time View

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক অপহৃত ২ বছরের শিশু উদ্ধার ‍ও ২ জন অপহরণকারী গ্রেফতার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-

মোসাঃ মিম আক্তার, স্বামী-তানজিম, হাজীরগল গ্রামের, থানা ও জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লার লামাপাড়া সৈয়দ গার্মেন্টস এর পিছনে (হাজী ইমান আলীর ভাড়াটিয়া)।
স্বামী সন্তান নিয়ে বিগত ৫/৬ মাস যাবৎ ফতুল্লা থানাধীন লামাপাড়া সাকিনস্থ হাজী ইমান আলীর টিনশেড বাড়ির ১নং রুমে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলেন।

জানা গেছে,আসামী মোঃ সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯), উভয় সাং- লামাপাড়া থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ০১(এক) মাস পূর্বে একই বাড়িতে বাসা নসবাস করা শুরু করে। মোসাঃ মিম আক্তারের বাসা তাদের ভাড়া বাসার পার্শ্ববর্তী হওয়ায় প্রায় সময় তারা মীম আক্তারের বাসায় আসা যাওয়া করতো এবং তার একমাত্র শিশু সন্তান তাকরিম (০২) কোলে নিয়ে আদর করতো।

উল্লেখ্য যে গত ইং ১২/০৬/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় শিশু সন্তান তাকরিম (০২) কে আদর করার কথা বলে পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। মীম আক্তার তার সন্তানকে খোঁজাখুজির একপর্যায়ে গত ইং ১৪/০৬/২০২৬ তারিখ রাত্র ০১:৫৩ ঘটিকার সময় একটি ইমু আইডি থেকে মীম আক্তারের নিজ নামীয় ইমু নাম্বরে ইমু আইডিতে ফোন করে অপহৃত সন্তানের ব্যাপারে মুক্তিপণ চেয়ে হুমকি দেয় যে, “তোর বাচ্চা নিতে পারবি ১ লাখ টাকা লাগবে, নাটক করবি লাশ পেয়ে যাবি।”

এ বিষয়ে শিশুর মা মোসাঃ মিম আক্তার (২৩) ফতুল্লা থানায় এসে লিখিত অভিযোগ দিলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কে বিষয়টি অবগত করলে নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্বাবধানে এসআই আশীষ কুমার দাস এর নের্তেৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল সুদীর্ঘ অপারেশনে স্থানীয় সোর্স ও প্রযুক্তির সহায়তায় র‌্যাবের সাথে অভিযান পরিচালনা করে ১৪ জুন, ২০২৬, সময় ১৮.০০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন চাষাড়া এলাকা হইতে শিশু সন্তান তাকরিম (২)’কে সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করাসহ অপহরণ চক্রের মূল আসামী মোঃ সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)কে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২৪) এ নিয়মিত রুজু করে আসামীদয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category