৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, নভেম্বর ২১, ২০২৬,
  • 5 Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের তিতাস গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শনিবার ২১ নভেম্বর ২০২৬ ভোট সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার আবাসিক ৪ তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদের মধ্যে শাহিন ও তার স্ত্রী লিমা পারভীনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— শাহিন (৩০), তার স্ত্রী লিমা পারভীন (২৬), হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন উর রশিদ বিপুল বলেন, ‘দগ্ধ চারজনের মধ্যে শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দু’জনেরই শ্বাসতন্ত্রে আঘাত (ইনহেলেশন ইনজুরি) রয়েছে। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অপরদিকে হোসেনের শরীরের ১২ শতাংশ পুড়েছে। তার শ্বাসতন্ত্রে আঘাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, শাহেদের শরীরের ৩ শতাংশ পুড়েছে। তার ক্ষেত্রেও শ্বাসতন্ত্রে আঘাতের আশঙ্কা থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নারায়ণগঞ্জ এলাকায় প্রায়ই শোনা যায় তিতাস গ্যাসের লিকেজ ও বিস্ফোরণের কারণে অগ্নিকান্ডের ঘটনা মত ঘটনা ঘটে অনেক লোক নিহত হয় এবং অনেক লোক আহত হয় এর একটি কারণ হচ্ছে যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রায় প্রতিবছরই গ্যাসের রাইজার পরীক্ষামূলক নজরদারি রাখতেন এবং তার ব্যবস্থা নিতেন তাহলে দুর্ঘটনা কম হতো।
প্রতিনিয়তই দেখা যায় রাস্তাঘাট তথা বাড়ি আশেপাশে গ্যাসের গন্ধ আসতে থাকে সেখানে তাদের কোন নজরদারি নেই বললেই চলে। এদিক দিয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন বাড়ির মালিকরাও তাদের বাড়িতে গ্যাসের লাইন টেনে রেখেছেন কিন্তু কখনোই খেয়াল করেনি পাইপ লিখেজ হয়েছে কিনা কোন দিক দিয়ে গ্যাস বের হয় কিনা যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও বারিক মালিকদের সমন্বয়ে একটা নজরদারি থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা আর দেখতে হতো না।

হারুন অর রশিদ সাগর ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ০১৭১২৯৬৭২৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category