১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর

মিথ্যা মামলা হতে পরিত্রাণ পেতে নেতৃবৃন্দের সহযোগিতা চান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৭, ২০২৪,
  • 256 Time View

মিথ্যা মামলা হতে পরিত্রাণ পেতে নেতৃবৃন্দের সহযোগিতা চান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ

দৈনিক মায়ের আঁচল .কম রিপোর্ট বিশেষ প্রতিনিধি মিঠুন সরদার –

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ( নাসিক) ৮ নং ওয়ার্ড বিএনপি’র সবেক সহ-সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ(৪২)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় রাজপথে থেকে দীর্ঘ বছর রাজনীতি করে চলছেন। সেই সাথে তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনা পালনে সর্বদা জাগ্রত। বিএনপির দলীয় শীর্ষস্থানীয় নেতাদের কর্মসূচি বাস্তবায়নয়সহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর,থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে সকলের ডাকে ছুটে যান এবং দলীয় সকল ধরনের কার্যক্রম বাস্তবতানে নিরলসভাবে কাজ করে থাকেন। বিএনপি দল করায় অনেক হুমকি ধামকি হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হলেও এখনো রহমত উল্লাহকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী হত্যার মামলার আসামী করায় তিনি হতাশাগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার এ সকল মিথ্যা মামলা হতে পরিত্রান পেতে দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

রহমত উল্লাহ তার বক্তব্যে বলেন, আমি দল ও দলীয় নেতাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও আস্তা ভরসা রেখে দলের একজন সৈনিক হিসেবে কাজ করে চলছি। আমি দলের কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী সরকারের দলীয় লোকদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি এবং মিথ্যা মামলা খেয়ে জেল হাজতে গিয়েছি। বিগত ৩০ মার্চ ২০২১ সালেও আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে যানবাহনে অগ্নিসংযোগ সহ ককেটেল বিস্ফোরণের মামলা খাই।সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১৮৩০(১৮)৬।

কিন্তু তবু আমি দলের কর্মসূচি পালনে থেমে থাকিনি। কিন্তুু দুঃখের বিষয় আমি বিএনপি দলের একজন সক্রিয় কর্মী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নিহত শিক্ষার্থী’র বিষয়ে আওয়ামী সরকারের লোকদের সাথে জড়িয়ে আমাকে আসামি করে মামলা করা হয়। এ ঘটনার সাথে আমি কোনরুপেই জড়িত ছিলাম না। যাহার পিটিশন মামলা নং- ২৩৭/২০২৪। আমি বর্তমানে হতাশাগ্রস্ত ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি আমার দলীয় নেতৃবৃন্দের কাছে এসব মিথ্যা মামলা হতে প্রতিকার চেয়ে তাদের সাথে যোগাযোগ করেছি। আমি আশাবাদী দলীয় ভাবে আমি ন্যায় বিচার পাবো এবং তাদের সহযোগিতায় এ সকল মিথ্যা মামলা হতে অব্যহতি পাবো। দলের কাজ করতে গিয়ে যত বাধাবিপত্তি আসুক আমি কখনো পিছুপা হবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category