১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
  • 276 Time View

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-উৎসব মুখর পরিবেশে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ ১১ সদস্যের কমিটিতে ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ১৬ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ছিলেন আনিসুল ইসলাম সানি।
এছাড়াও কমিশনে ছিলেন সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এড. মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এড. মো. জাকির হোসেন এবং সদস্য মো. নবী হোসেন, খন্দকার মাহাবুব হোসেন (বাবু)।
ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
এই বার নির্বাচনে অংশগ্রহণকারী মোট ভোটার সংখ্যা ২২৬০ জন। এর মধ্যে পুরুষ ১৫১২ ও নারী ৭৪৮ জন।
সভাপতি পদে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের তিনবারের সভাপতি এম সোলায়মান। তিনি পেয়েছেন ৯১৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ৬৭১ টি ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু। তিনি পেয়েছেন ৯৫০ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২টি ভোট।

সেই সাথে মো. সাইদুল্লাহ হৃদয় সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১টি ভোট, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ টি ভোট।

পরিচালক হিসেবে জয়ী হয়েছেন, দিলারা মাসুদ ময়না, হারুন অর রশিদ, মো. জাহিদ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, সেলিম রেজা শ্রীজয়, মো. তাজিউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category