১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

দিনব্যাপী ভূমি জরিপ কার্যক্রম ডিজিটাল অগ্রযাত্রা EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫,
  • 389 Time View

নারায়ণগঞ্জে দিনব্যাপী ভূমি জরিপ কার্যক্রম ডিজিটাল অগ্রযাত্রা EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

হারুন অর রশিদ সাগর, দৈনিক মায়ের আঁচল রিপোর্ট

সোমবার ১৯ মে দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিকায়ন নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “Establishment of Digital Land Management System (EDLMS) Project (১ম সংশোধিত)” এর আওতায় এক গুরুত্বপূর্ণ দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব, প্রকল্প পরিচালক (EDLMS) ও পরিচালক জনাব মো: মোমিনুর রশীদ।
ডিসি কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলমান ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সচেতন করা এবং জরিপ চলাকালীন সময়ে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতিনিধি।

সেমিনারে EDLMS প্রকল্পের বিভিন্ন দিক যেমন— প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, আধুনিক ভূমি জরিপ পদ্ধতি, ডিজিটাল ম্যাপিং, জমির তথ্য ডিজিটাল ডেটাবেইসে অন্তর্ভুক্তিকরণ, নাগরিকসেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার— ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা করা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তারা উল্লেখ করেন, মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আরও বিস্তৃত ও ধারাবাহিক প্রচার কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন, যাতে সাধারণ জনগণ জরিপ কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন। একইসাথে, স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার মাধ্যমে জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, নাগরিক অভিযোগ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে হবে, যাতে সেবা গ্রহণে কোনো ভোগান্তি না হয়। সর্বোপরি, জরিপ কাজে প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার করার আহ্বান জানানো হয়, যাতে কার্যক্রম আরও কার্যকর, নির্ভুল ও সময়োপযোগীভাবে সম্পন্ন করা যায়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেন এবং চলমান জরিপ কার্যক্রমে যে সকল সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা তুলে ধরেন।
দিনব্যাপী সেমিনারটি ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category