১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরুসহ ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার করেছে র‌্যাব-১১।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, মে ২৫, ২০২৫,
  • 386 Time View

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরুসহ ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার করেছে র‌্যাব-১১

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়গঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে গরুসহ ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত বাবলু ওরফে বাবুল (৩৮) নামের ডকাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
সে রাজধানীর বাড্ডা থানার চিনাদী বেরাইদ এলাকার আনোয়ার আলীর ছেলে। র‌্যাব-১১ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে রাজধানীর গুলশান এলাকা থেকে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী থেকে রানা হোসেন নামে এক ব্যাবসায়ি ট্রাকে করে ১৫টি গরু নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর এলাকায় পৌছালে রাত আনুমানিক পৌনে চারটায় একটি মাইক্রোবাস গরু বোঝাই ট্রাকটির গতিরোধ করে। পরে কয়েজন ব্যাক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে গাড়িটির কাগজপত্র দেখতে চায় এবং গরুর পেটে করে মাদক বহন করছে বলে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় ব্যাসায়ি রানা এবং ট্রাক চালককে জোর পূর্বক নামীয়ে মাইক্রোতে তোলা হয়। পরে ডাকাত দলের এক সদস্য গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায়। এদিকে মাইক্রোবাসের ড্রাইভার তাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গামছা দিয়ে রানা ও ট্রাক চালকের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভিতরে এলোপাতাড়ি কিল, ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে চলে যায়। পরে এঘটনায় রানা বন্দর থানায় মামলা দায়ের করে। র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category