৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, মে ২৬, ২০২৫,
  • 433 Time View

নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট , হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ মে সোমবার অনুষ্ঠিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাশফাকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “Science is a useful servant but a dangerous master.” তিনি আস্বস্ত করে আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে এবং মেধাবী প্রজন্ম গঠনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা অফিসার জনাব আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনায় প্রশংসা জানান। এই আয়োজন আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category