৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন ফের নামঞ্জুর। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, জুন ২, ২০২৫,
  • 498 Time View

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন ফের নাম মঞ্জুর।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর তিন মামলার শুনানি শেষে সোমবার 2 জুন দুপুরে জামিন নামঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ ।

তিনটি মামলার মধ্যে দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা। মামলাগুলো হচ্ছে-পোশাক শ্রমিক মিনারুল, রিকশাচালক তুহিন হত্যা ও নাদিম নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলা।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর রিকশাচালক তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে এ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় মামলা অভিযোগে তার বর্ণনাও নেই। তিনটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়।

উল্লেখ্য, পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত ৯ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় দুই দিনের রিমান্ডে আইভীকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। রিমান্ড শেষে গত ২৭ মে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category