১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

রিয়া গোপ স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের লাশ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 422 Time View

রিয়া গোপ স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের লাশ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের চোঁখ, গলায় ও দুই হাতে আঘাতের দাগ রয়েছে।

রোববার ভোরে পথচারীদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

পথচারীরা জানান, স্টেডিয়ামের সামনে থেকে সাইনবোর্ড পর্যন্ত বাউল গানের নামে অপসংস্কৃতি চলা অন্তত ৮টি গানের ক্লাব রয়েছে। সারারাত প্রতিটি ক্লাবে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে শতশত নারী পুরুষের নাচ গান চলে। অপর দিকে ক্লাব গুলোর সামনেই প্রতিদিন লোমহর্ষক ছিনতাই ও খুন সংঘঠিত হচ্ছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, লাশটি সম্ভবত এখানে ডাম্পিং করা হয়েছে। অন্য কোথাও হত্যার পরে এখানে ফেলে দিয়েছে। লাশের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া ২৫ বছর বয়সী যুবকের দুই হাতে ও গলায় বাধার দাগ রয়েছে। ডান চোঁখও আঘাতের কারনে ফুলা রয়েছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category