২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মায়ের আঁচল রিপোর্ট রৌমারী সীমান্তে ৯জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি ও স্হানীয় বাসিন্দারা। মায়ের আঁচল রিপোর্ট প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক অসহায় গরিব দুঃখি ও মেহনতি মানুষের জনদরদি মোঃ জাকির হোসেন। মায়ের আঁচল রিপোর্ট সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়। মায়ের আঁচল রিপোর্ট ডেঙ্গু প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও জনসচেতনতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী মুক্তি পেয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। মায়ের আঁচল রিপোর্ট মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ডিসি এসপির যৌথ উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষদের মাঝে খাবার স্যালাইন বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট

না’গঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার কর্তৃক কাব্যছন্দ পাঠাগারের সনদ প্রদান । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 351 Time View

না’গঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার কর্তৃক কাব্যছন্দ পাঠাগারের সনদ প্রদান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
সমাজের সকল বয়সী ও শ্রেণীপেশার মানুষদের মাঝে অবসর সময়ে সুস্থ বিনোদনে বই পাঠের অভ্যাস গড়ে তুলতে সৃজনশীল সাহিত্য চর্চা এবং দেশীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সহ সামাজিক সেবামূলক নানা বিষয়ে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা নিয়ে ২০২৩ সালে কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র নারায়ণগঞ্জ ও কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ নামে এর যাত্রা শুরু হয়। অরাজনৈতিক সামাজিক ও মানবিক সেবামূলক এ সংগঠনটি কাজের ধারাবাহিকতাকে আরো গতিশীল করতে গণগ্রন্থাগার অধিদপ্তর আওতাধীন পরিচালিত নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার কর্তৃক কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার (কাসাসচপা) নারায়ণগঞ্জ নামে পাঠাগার তালিকাভূক্তিকরণ সনদপত্র প্রদান করা হয়েছে।

২৭ জুলাই রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর হাত থেকে তালিকাভূক্তিকরণ সনদপত্র গ্রহণ করেন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার, নারায়ণগঞ্জ কমিটির সভাপতি কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু।

এসময় উপস্থিত ছিলেন, পাঠাগারের সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন, কোষাধ্যক্ষ মোঃ শিপন জোমাদ্দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এ. এস. এম. এনামুল হক প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা প্রমূখ।

তালিকাভূক্তিকরণ সনদ প্রদানকালে নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সনদপত্র গ্রহণ শেষে মোঃ শফিকুল ইসলাম আরজু তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ এই দিগন্ত বই ও কাব্যছন্দ সাহিত্য সাময়িকী সংখ্যাটি লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে সৌজন্য সংখ্যা তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category