১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আড়াইহাজারে প্রস্তাবিত ইকোপার্কের নির্মাণ কাজের উদ্বোধন করেন-ডিসি। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 224 Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আড়াইহাজারে প্রস্তাবিত ইকোপার্কের নির্মাণ কাজের উদ্বোধন করেন-ডিসি

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে আড়াই হাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রস্তাবিত ইকো পার্কে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহায়তায় দখলকৃত ২৩ একর জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতেই গড়ে উঠছে ইকো পার্ক।
তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে এ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণ শেষ হলে এটি স্থানীয় পর্যটকদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজার উপলক্ষে নগদ টাকার চেক ও চাল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category