৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত।

সম্প্রীতির বাংলাদেশে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে – ড. মোহাম্মদ আবু ইউসুফ । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 176 Time View

সম্প্রীতির বাংলাদেশে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে – ড. মোহাম্মদ আবু ইউসুফ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার পহেলা অক্টোবর শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরন। শত শত বছর যাবৎ এখানে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। দূর্গাপূজা উপলক্ষ্যে এবার ১ লক্ষ ৬৫ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। প্রশাসনের লোক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত এ উৎসব পালন করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর জেলার উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, দেওভোগ সাধু নাগ মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category