১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

হাকিমপুরে নিষিদ্ধ ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় , হাকিমপুরে ৪ প্রতিষ্ঠানে ৬৮ হাজার টাকা জরিমানা। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 231 Time View

হাকিমপুরে নিষিদ্ধ ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় , হাকিমপুরে ৪ প্রতিষ্ঠানে ৬৮ হাজার টাকা জরিমানা।।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ —

দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় গরু ও ছাগলের নিষিদ্ধ বীজ এবং ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলির চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে আনা নিষিদ্ধ প্রাণী বীজ এবং অনুমোদনহীন ভ্যাকসিন ব্যবহার ও বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভোক্তার স্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় পদ্মকলি সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মনতাসির মামুন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোকছেদ আলী।

সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ ভেটেরিনারি পণ্য বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category