১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট

কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬,
  • 24 Time View

কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নাজিম উদ্দিন চৌধুরী,ফেনী প্রতিনিধি :

কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মোহাম্মদ আলী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রবি (২৬)-কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে ফেনীর মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, নিহত মোহাম্মদ আলী (৩৭) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলীকে মারধর করা হয়। পরদিন ৭ জুলাই বিকেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে লোহার হাতুড়ি ও রড দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৯ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় রুজু হয়েছে।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মামলার প্রধান পলাতক আসামি রবি ফেনী সদর এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category