২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও জনসচেতনতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী মুক্তি পেয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। মায়ের আঁচল রিপোর্ট মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ডিসি এসপির যৌথ উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষদের মাঝে খাবার স্যালাইন বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫। মায়ের আঁচল রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা । মায়ের আঁচল রিপোর্ট ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মায়ের আঁচল রিপোর্ট দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার ৪টি ইউনিয়ন কে নিয়ে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 308 Time View

নারায়ণগঞ্জে শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
“মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত
আজ ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন: শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক এক বিশেষ কর্মশালা। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় পূর্বে অনুষ্ঠিত কর্মশালাসমূহের ধারাবাহিকতায় আয়োজিত এই জেলা পর্যায়ের কর্মশালায় জেলার বিভিন্ন স্তরের অংশীজনবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রখ্যাত অধ্যাপক ড. মনিনুর রশিদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ, জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগণ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, “শুধু ফলাফলনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে আমাদের প্রধান লক্ষ্য।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একটি সহানুভূতিশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ের কর্মশালাগুলো থেকে প্রাপ্ত সুপারিশ ও প্রস্তাবিত করণীয়সমূহ পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর, সমন্বিত ও বাস্তবায়নযোগ্য একশন প্ল্যান প্রণয়ন করা।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে নিজেদের ভূমিকা সম্পর্কে আরও সচেতন হন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কার্যকর অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category