২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউনাইটেড গার্মেন্টস (পুলিশ লাইন) শ্রমিকরা বিভিন্ন দাবিতে চাষাঢ়া সড়ক অবরোধ পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষে শ্রমিকরা অবরোধ তুলে নেয় নারায়ণগঞ্জে পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধরের সংবাদ সম্মেলন  এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান   কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত।

নারায়ণগঞ্জে পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধরের সংবাদ সম্মেলন 

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬,
  • 17 Time View

পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধরের সংবাদ সম্মেলন

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দখলমুক্ত অবস্থায় পড়ে থাকা পারিবারিক জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নিজেকে মুঘল সম্রাটদের ১৬তম বংশধর এবং ঈশা খাঁর বংশধর দাবি করা কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।

 

এসময় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ বলেন, ‘আল্লাহর ৯৯টি পবিত্র নামের উল্লেখ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি কিং আব্দুর রহমান বাহাদুর শাহ। আমার বক্তব্য অনুযায়ী, জাতীয় জমির ৫৪৬৩-এ নম্বরের একটি জমির দলিল ১৯১৭ সালে সম্পাদিত হয়। তবে ১৯৪২ সাল থেকে জমিটির ইতিহাস ও মালিকানা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমার দাবি, জমিটির পক্ষে আমাদের কাছে তিনটি খতিয়ান বা ভূমি রেকর্ড রয়েছে, যা জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’

 

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ভূমির মালিকানা নির্ধারণ ও প্রকৃত মালিকের অধিকার প্রতিষ্ঠায় প্রচলিত আইন এবং সরকারি ভূমি রেকর্ড যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় আমার জোর দাবি, বাংলাদেশের ৬৪ জেলার ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধান ও প্রকৃত মালিকদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।

 

বিশেষ করে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আমার বিনীত আবেদন, ১৯৪২ সাল থেকে আমাদের পারিবারিক জমিটি খালি পড়ে রয়েছে বলে আমি দাবি করছি। জমিটির পক্ষে আমাদের কাছে থাকা ৩টি রেকর্ড ও অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র যাচাই করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনানুগভাবে জমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category