আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার ০৬ অক্টোবর/২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম-সেবা এঁর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শারদীয় দূর্গা পূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এড শাখাওয়াত হোসেন খান,জেলা পরিষদের প্মরশাসক অধ্যাপক মামুন মাহমুদ,নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদীসহ
জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনসিপি, বাংলাদেশ হেফাজত ইসলাম দলের নেতৃবৃন্দসহ, পূজা উদযাপন কমিটির থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।