১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত । নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি।

নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬,
  • 4 Time View

নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর গ-জোনের ইনচার্জ জনাব মোঃ মমিনুল ইসলাম ও এসআই(নিঃ)/এ.টি.এম জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৬.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযান চালিয়ে মোঃ কামরুজ্জামান কামু (২৫), পিতা-সুলতান মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-নাওড়া মধ্যপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে ২০ বোতল স্কার্প ও ১০ (দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যেকোন অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category