১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত । নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি।

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬,
  • 13 Time View

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত ।

 

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

 

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় রাতভর ডিবি পুলিশ ও এসআরবির অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে রিয়াজ ওরফে ডেবিট নামে এক আসামি পালানোর চেষ্টা কালে পুলিশের গুলিতে আহত হয়েছে।

এই ঘটনায় ২৫ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে ফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর চালানো অভিযানে ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ডেভিডকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এদিকে এসআরবি-র পৃথক আরেকটি অভিযানে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, দুই দলের যৌথ ও পৃথক অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

 

 

উল্লেখ্য, গত রবিবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category