১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য সহ ৯৬ জন আসামি গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ দুই বছর অধিক সময় পর নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু। ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন।

ডুমুরিয়ায় জমি জবর দখলের আশংকায় অসহায় মহিলার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৬, ২০২৪,
  • 835 Time View

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হতদরিদ্র এক মহিলার রেকর্ডীয় জমি জবর দখলের নেশায় মেতে উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। ওই প্রভাবশালীদের হুমকি ধামকি তান্ডব স‌ইতে না পেরে যথার্থ মহলের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছেন তিনি। বুধবার সকালে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এমনটি দাবি করেন তিনি।
উপজেলার সাহস মধ্যপাড়া এলাকার নিরঞ্জন মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল লিখিত বক্তব্যে বলেন,১৯৯৩ সালে ১৯৯৫/৯৩ নং কবলা বন্দোবস্ত দলিল মূলে এক একর পাঁচ শতাংশ জমির মালিক হন তিনি। সাহস ইউনিয়নের জয়খালি মৌজায় আর‌এস ৮৮ খতিয়ানে রেকর্ড প্রাপ্ত হয়ে নিয়মিত খাজনা দাখিল পরিশোধ করে ভোগদখল করেও আসছেন তিনি। সম্প্রতি স্থানীয় দাউদ মোড়ল ও পারভেজ আলম নামের প্রভাবশালী ব্যক্তিদ্বয় কথিত ভীম মহরার সহায়তায় নানা খোড়া অজুহাত দেখিয়ে ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠেছে। দরিদ্র ও অসহায় ব্যক্তি হয়ে প্রতিবাদের সাহস হারাইয়া জবর দখলের আশংকায় ভুগছেন তিনি। আশু প্রশাসনের হস্তক্ষেপ না হলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে পরিবারটি বলে দাবি করেন তিনি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category