৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ 

এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান  

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 45 Time View

এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর,নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ নাগরিক কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নাগরিক সেবার মান উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

১০ অক্টেবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল নাগরিক সমাজ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক উক্ত অনুষ্ঠানে নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিককে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করেন।

শুভেচ্ছা স্মারক গ্রহণ করে অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, এই সম্মাননা আমার একার নয়, এই সম্মান নারায়ণগঞ্জের সকল সচেতন নাগরিকের। নাগরিকদের অধিকার আদায় ও সেবার মান উন্নয়নে আমি আজীবন কাজ করে যাব। সাংবাদিক সমাজকে পাশে পেয়ে আমি গর্বিত।

  • জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অ্যাডভোকেট এবি সিদ্দিক নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের বাতিঘর। তিনি সবসময় নাগরিকের অধিকার আদায় সহ অন্যায়ের বিরুদ্ধে ও জনকল্যাণে সোচ্চার থেকেছেন। তার এই অবদানকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের যেকোনো জনকল্যাণমূলক কাজে জার্নালিস্ট ইউনিটি তার পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category